সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জলঢাকায় ছাত্রশিবিরের ‘অপপ্রচারের’ বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে কথিত মিথ্যা অপপ্রচার ও মব সৃষ্টির চেষ্টার প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (রোববার) স্থানীয় ছাত্রদলের উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন এবং অপপ্রচারের তীব্র নিন্দা জানান।

সমাবেশে উপস্থিত থেকে আন্দোলনের নেতৃত্ব দেন জলঢাকা উপজেলা ও পৌর ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: মমতাজুল ইসলাম মিঠু (আহ্বায়ক, জলঢাকা উপজেলা ছাত্রদল) মনতাসির বিল্লা শিমুল (সদস্য সচিব, জলঢাকা উপজেলা ছাত্রদল) সোহেল রানা দেওয়ানি (যুগ্ম আহ্বায়ক, জলঢাকা উপজেলা ছাত্রদল) হারুন অর রশিদ (যুগ্ম আহ্বায়ক, জলঢাকা উপজেলা ছাত্রদল) ফারহাদ বিন ফাহিম (আহ্বায়ক, জলঢাকা পৌর ছাত্রদল) মেনাজুল ইসলাম রানা (সদস্য সচিব, জলঢাকা পৌর ছাত্রদল) তিতাস মিয়া (সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জলঢাকা পৌর ছাত্রদল) সুমন মিয়া (যুগ্ম আহ্বায়ক, জলঢাকা পৌর ছাত্রদল) আবু সাইয়েদ শাকিল (সাবেক আহ্বায়ক, জলঢাকা সরকারি কলেজ ছাত্রদল) নাসির উদ্দিন (সভাপতি, জলঢাকা সরকারি কলেজ ছাত্রদল) শামস উজ জোহা (সাধারণ সম্পাদক, জলঢাকা সরকারি কলেজ ছাত্রদল)

সমাবেশে বক্তারা বলেন, একটি মহল ছাত্রদলের সুনাম ও সাংগঠনিক অবস্থান নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এবং কৃত্রিমভাবে ‘মব’ তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। ছাত্রদলের নেতৃবৃন্দ সাফ জানিয়ে দেন, জলঢাকার মাটিতে কোনো ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্র বরদাশত করা হবে না। যেকোনো ধরনের উসকানি ও মব সংস্কৃতির বিরুদ্ধে ছাত্রদল রাজপথে কঠোর প্রতিরোধ গড়ে তুলবে।

বিক্ষোভ সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল জলঢাকা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

জলঢাকায় ছাত্রশিবিরের ‘অপপ্রচারের’ বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত সময় : ০৬:৪৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬