বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ছে, জুলাই যোদ্ধাদেরটাও বহাল

জাতীয় সংসদে পেশ করা ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বীর মুক্তিযোদ্ধা ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদ-আহত পরিবারের জন্য বড় ঘোষণা দিয়েছে বর্তমান সরকার। সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা অপরিবর্তিত থাকলেও বাড়ানো হয়েছে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী। একই সাথে বহাল রাখা হয়েছে জুলাইযোদ্ধা ও সামাজিক নিরাপত্তা খাতের অন্যান্য ভাতাও।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এই বাজেট উপস্থাপন করা হয়।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বীরত্ব ও ত্যাগের মূল্যায়নে তাদের পরিবারের মাসিক ভাতা একলাফে ৫ হাজার টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী মাসিক ভাতার হার:

বীরশ্রেষ্ঠ: ৪০ হাজার টাকা। বীর উত্তম: ৩০ হাজার টাকা। বীর বিক্রম: ২৫ হাজার টাকা। বীর প্রতীক: ২৫ হাজার টাকা।

সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা বর্তমানের ২০ হাজার টাকাই অপরিবর্তিত থাকছে।

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বীরদের অবদানকে সম্মান জানাতে পূর্ববর্তী সিদ্ধান্ত অনুযায়ী বিশেষ ভাতা অব্যাহত রেখেছে সরকার। প্রস্তাবিত বাজেটে জানানো হয়—

শহীদ পরিবার: মাসিক ২০ হাজার টাকা হারে ভাতা পাবেন।

আহতদের ক্যাটাগরিভিত্তিক ভাতা: ‘এ’ ক্যাটাগরির আহতরা ২০ হাজার টাকা, ‘বি’ ক্যাটাগরির আহতরা ১৫ হাজার টাকা এবং ‘সি’ ক্যাটাগরির আহতরা মাসিক ১০ হাজার টাকা হারে ভাতা সুবিধা পাবেন।

দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাধীন চিরচেনা বয়স্ক ভাতা এবং বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা পুরোপুরি বহাল ও অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ছে, জুলাই যোদ্ধাদেরটাও বহাল

প্রকাশিত সময় : ০৪:২৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬