বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গাড়ির যত বেশি সিসি তত বেশি কর

আগামী ২০২৬-২৭ অর্থবছরে উচ্চ সিসির ব্যক্তিগত গাড়ির ওপর অগ্রিম আয়কর বাড়ানো হতে পারে। একই সঙ্গে বৈদ্যুতিক মোটরযানের জন্যও প্রথমবারের মতো ক্ষমতাভিত্তিক অগ্রিম কর আরোপ করা হতে পারে। 

সরকারের রাজস্ব আহরণ বৃদ্ধি এবং উচ্চমূল্যের যানবাহনের ওপর কর কাঠামো পুনর্বিন্যাসের লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

অগ্রিম আয়কর বাড়ানো হচ্ছে যেসব গাড়ির

অতিধনী বা শিল্পপতিদের ব্যবহৃত উচ্চ সিসির গাড়ির অগ্রিম আয়কর বাড়ানো হয়েছে। ২৫০০-৩০০০ সিসি গাড়ির অগ্রিম আয়কর দেড় লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা, ৩০০০-৩৫০০ সিসি গাড়ির অগ্রিম আয়কর ২ লাখ টাকা থেকে বাড়িয়ে আড়াই লাখ টাকা, ৩৫০০-৪৫০০ সিসি গাড়ির অগ্রিম আয়কর সাড়ে ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা এবং ৪৫০০ সিসির উচ্চ ক্ষমতাসম্পন্ন গাড়ির অগ্রিম আয়কর ৫ লাখ টাকা করা হয়েছে।

তবে মধ্যবিত্তের ১৫০০ থেকে ২৫০০ সিসি পর্যন্ত গাড়ির কর আগের মতোই রয়েছে।

অন্যপক্ষে মাইক্রোবাস ও ডাবল কেবিন পিকআপের ক্ষেত্রেও কর বাড়ানো হতে পারে। আগামী অর্থবছরে প্রতিটি মাইক্রোবাস ও ডাবল কেবিন পিকআপের জন্য অগ্রিম কর ৪০ হাজার টাকা নির্ধারণ করা হচ্ছে। বর্তমানে মাইক্রোবাসের ক্ষেত্রে এ করের পরিমাণ ৩০ হাজার টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

আর্জেন্টিনার মোটরসাইকেল শোভাযাত্রায় ব্রাজিল সমর্থকদের থ্রি-পিস বিতরণ

গাড়ির যত বেশি সিসি তত বেশি কর

প্রকাশিত সময় : ০৫:০৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬