শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্বর্ণের দামে ফের পতন

আন্তর্জাতিক বাজারে টানা তৃতীয় দিনের মতো স্বর্ণের দাম কমেছে। যুক্তরাষ্ট্রে সুদের হার বৃদ্ধির সম্ভাবনার ফলে ডলার শক্তিশালী হচ্ছে। এতে সুদবিহীন সম্পদ স্বর্ণের ওপর চাপ সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ সময় বিকেল ৪টা ৫৪ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯৮২ দশমিক ৪৯ ডলারে নেমে এসেছে। একই সময়ে আগস্টে ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দাম ০ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯৯৭ দশমিক ৬০ ডলারে দাঁড়িয়েছে।

ট্রাডু ডটকমের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক নিকোস জাবুরাস বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘ফেডের কড়া নীতিগত অবস্থান এবং এর ফলে সুদের হার বৃদ্ধির সম্ভাবনাই মূলত স্বর্ণের দরপতনের পেছনে বড় ভূমিকা রাখছে।’

গত সপ্তাহে ফেডের বৈঠকের পর থেকে স্বর্ণের দাম ৬ শতাংশেরও বেশি কমেছে। সবশেষ বুধবার (২৪ জুন) প্রথমবারের মতো গত বছরের নভেম্বরের পর স্বর্ণের দাম ৪ হাজার ডলারের নিচে নেমে যায়।

অন্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ০ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৫৭ দশমিক ২৬ ডলারে নেমেছে। এ ছাড়া প্লাটিনামের দাম ০ দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ৫৭১ দশমিক ৯৫ ডলারে দাঁড়িয়েছে। তবে প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ১৮১ দশমিক ৪৬ ডলারে পৌঁছেছে।

এদিকে দেশের বাজারে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের স্বর্ণের ভরি এখন ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

জলঢাকায় প্রশাসনের উদ্যোগে সাইবার নিরাপত্তা ও অপপ্রচার বিরোধী সভা অনুষ্ঠিত

স্বর্ণের দামে ফের পতন

প্রকাশিত সময় : ১০:১৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬