বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাগমারায় অনলাইন জু*য়ার ফাঁদে যুব সমাজ, পুলিশের জালে আটক ৫

রাজশাহীর বাগমারায় বিভিন্ন অনলাইন বেটিং অ্যাপ ব্যবহার করে জুয়া খেলার অভিযোগে পাঁচ যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আরও ৫-৭ জন অজ্ঞাতনামাকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটকরা হলেন বাগমারা উপজেলার আচিনঘাট গ্রামের আনিস আলীর ছেলে মো. মুশফিকুর রহমান রনি (২৮), বাসুবোয়ালিয়া গ্রামের জিল্লুর রহমান মণ্ডলের ছেলে তৌহিদুল ইসলাম তপু (২২), একই গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে মো. মাহফুজুর রহমান (৩৫), একই গ্রামের মতিউর রহমানের ছেলে শাহিনুর রহমান সাব্বির (২৪) এবং হাটমাধনগর গ্রামের ইসপিন্ডিয়ার হোসেনের ছেলে ইসরাফিল হোসেন (৩১)।

অভিযোগে বলা হয়েছে, তারা 1xBet, Melbet, CK44, GBAJEE.VIP, TK99, CV666, 8E88, VIP TAKA, TK999, PKOK ও 3333-সহ বিভিন্ন অনলাইন বেটিং অ্যাপ ব্যবহার করে জুয়ার সঙ্গে জড়িত ছিলেন। উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬, ১৭, ১৯, ২৫ ও ২৭ ধারায় বাগমারা থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, অনলাইন জুয়ার বিস্তার রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বাগমারায় অনলাইন জু*য়ার ফাঁদে যুব সমাজ, পুলিশের জালে আটক ৫

প্রকাশিত সময় : ০৫:৪৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬