সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তনু হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সেনা সদস্য হাফিজুর

আদালতের দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণ না করায় কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পাওয়া সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শনিবার (৮ আগস্ট) সকালে ঢাকার কেরানীগঞ্জের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।

পিবিআইয়ের পুলিশ সুপার (মিডিয়া) আবু ইউসুফ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, তনু হত্যা মামলায় এর আগে ২২ এপ্রিল হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। পরবর্তীতে ২ আগস্ট হাইকোর্ট তাকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। ৪ আগস্ট তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। হাইকোর্টের এই জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। গত ৬ আগস্ট আপিল বিভাগের চেম্বার জজ আদালত হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

চেম্বার আদালতের দেওয়া নির্দিষ্ট ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ না করায় আদালতের নির্দেশ অনুযায়ী এবং আসামি যাতে পালিয়ে যেতে না পারেন- সেই লক্ষ্যে ৮ আগস্ট সকালে পিবিআই তাকে বাসা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর পিবিআই হাফিজুর রহমানকে কুমিল্লার আদালতে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শাকিরা-পিকের প্রাসাদসম বাড়ি কিনছেন ইয়ামাল, দাম ১৫৭ কোটি

তনু হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সেনা সদস্য হাফিজুর

প্রকাশিত সময় : ০৭:১০:৫৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬