সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের ১৫-দফা পরিকল্পনার পূর্ণ বাস্তবায়নের আহ্বান হামাসের

গাজায় যুদ্ধবিরতি কার্যকরের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১৫-দফা পরিকল্পনার পূর্ণ বাস্তবায়নের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস।

রোববার (০৯ আগস্ট) টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে হামাস জানায়, গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় পর্বের জন্য নির্ধারিত ১৫-দফা পরিকল্পনার প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।

গোষ্ঠীটি বলেছে, এই মুহূর্তে তাদের প্রধান অগ্রাধিকার হলো চুক্তির প্রতিটি ধারা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা। এর মধ্যে ফিলিস্তিনিদের ওপর হামলা সম্পূর্ণ বন্ধ, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, সীমান্তপথগুলো খুলে দেওয়া এবং পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশের সুযোগ নিশ্চিত করার বিষয়গুলো রয়েছে।

হামাস আরও জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণের পাশাপাশি আশ্রয় সামগ্রী ও পুনর্গঠনের প্রয়োজনীয় উপকরণ প্রবেশের সুযোগ নিশ্চিত করা জরুরি।

বিবৃতিতে মধ্যস্থতাকারী ও চুক্তির নিশ্চয়তাকারী দেশগুলোর প্রতি তাদের দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে—এমন যেকোনো লঙ্ঘন প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি।

হামাস বলেছে, চুক্তিটি বাস্তবায়নের লক্ষ্যে তারা ‘ইতিবাচক ও দায়িত্বশীলভাবে’ কাজ চালিয়ে যাবে। তাদের দাবি, এর মাধ্যমে গাজায় ফিলিস্তিনি জনগণের দীর্ঘস্থায়ী দুর্ভোগের অবসান ঘটানোর পথ তৈরি হবে।

তবে ১৫-দফা পরিকল্পনার বাস্তবায়ন কতটা দ্রুত ও কার্যকরভাবে এগোবে, তা নির্ভর করছে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতিশ্রুতি ও মাঠপর্যায়ের পরিস্থিতির ওপর। আল জাজিরা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শাকিরা-পিকের প্রাসাদসম বাড়ি কিনছেন ইয়ামাল, দাম ১৫৭ কোটি

ট্রাম্পের ১৫-দফা পরিকল্পনার পূর্ণ বাস্তবায়নের আহ্বান হামাসের

প্রকাশিত সময় : ১০:০৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬