সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অভিকার পরে এবার হাসপাতালে ভর্তি স্বরা

অভিনেত্রী অভিকা গোরের পর এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।

কয়েক দিন ধরে মারাত্মক অসুস্থ বোধ করায় রক্ত পরীক্ষা করানো হয় স্বরা ভাস্করের। রিপোর্ট পজিটিভ আসার পর চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে হাসপাতালের বেড থেকে নিজের একটি ছবি পোস্ট করে স্বরা লেখেন, ‘পরিস্থিতি দ্রুত হাতের বাইরে চলে যাচ্ছিল। অবশেষে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলাম।

স্বরা ভাস্করের আক্রান্ত হওয়ার মাত্র কয়েক দিন আগেই ডেঙ্গু পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় ‘বালিকা বধূ’ খ্যাত অভিনেত্রী অভিকা গৌরকে। টানা ১০৩ থেকে ১০৪ ডিগ্রি জ্বর থাকা সত্ত্বেও পেশাগত দায়বদ্ধতা থেকে অসুস্থ শরীর নিয়েই শুটিং চালিয়ে যান তিনি। অবিকার স্বামী মিলিন্দ চান্দওয়ানি জানান, অসুস্থতার কারণে অবিকার একদম উঠে দাঁড়ানোর শক্তি ছিল না, শুধুমাত্র স্যালাইন খেয়ে তিনি কাজ করে গেছেন। পরবর্তীতে চিকিৎসকরা তাকে অন্তত ১৫ দিন সম্পূর্ণ বেডরেস্টে থাকার নির্দেশ দিয়েছেন।

পরপর দুইজন তারকা ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বলিউডের একাংশ। ভক্তরা সোশ্যাল মিডিয়ায় স্বরা ভাস্কর ও অভিকা গোরের দ্রুত সুস্থতা কামনা করে বার্তা পাঠাচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অভিকার পরে এবার হাসপাতালে ভর্তি স্বরা

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অভিকার পরে এবার হাসপাতালে ভর্তি স্বরা

প্রকাশিত সময় : ১০:১৭:০৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬