অপু বিশ্বাস জানান, নেপালের পোখারা অন্নপূর্ণার এই ক্যাবল কারটি অত্যন্ত উঁচুতে অবস্থিত, যা তার কাছে মালয়েশিয়া বা সিঙ্গাপুরের অভিজ্ঞতার চেয়েও ভয়াবহ বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছে। লাইভের ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন, ‘ভীষণ ভয় লাগছে।’
অপু বিশ্বাস বর্তমানে নেপালে রয়েছেন তার নতুন সিনেমা ‘শিকার’-এর কাজের জন্য। লাইভ চলাকালীন তিনি তার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন যে ভক্তরাই তার মূল শক্তি। যারা তার এই লাইভটিতে বেশি বেশি কমেন্ট করবেন, তাদের মধ্য থেকে কয়েকজনকে তার প্রতিষ্ঠান ‘সিগনেচার বিউটি পার্লার অ্যান্ড বুটিক’ থেকে বিশেষ সার্ভিস এবং উপহার হিসেবে ড্রেস দেওয়ার ঘোষণাও দেন তিনি।
সবশেষে এই লাইভে অপু বিশ্বাস তার নতুন সিনেমার জন্য এবং তার সন্তানের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 
























