এর মধ্যে প্রথম সুখবর, খায়রুল বাসার অভিনীত একক নাটক ‘পথহারা মন’ অল্প সময়েই দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। নাটকটি এরই মধ্যে ১২ মিলিয়ন বা এক কোটি ২০ লাখ ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে।
নাটকটিতে আদিল চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। চরিত্রটি নিয়ে আশাবাদী এই অভিনেতা। তার মতে, পারিবারিক ঘরানার গল্পের এই নাটকে দর্শক একদিকে যেমন পরিচিত জীবনের নানা ছায়া খুঁজে পাবেন, অন্যদিকে সম্পর্কের টানাপোড়েন ও নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যাওয়া গল্পও দর্শকের মনে দাগ কাটবে।
রোমের কনসার্টে বাচ্চুর স্মৃতি, একাকিত্বের কথা জানালেন জেমস
এদিকে সম্প্রতি আরটিভি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান অভিনীত নতুন একক নাটক ‘সরল জটিলতা’। আসাদুজ্জামান সোহাগের গল্পে নাটকটি পরিচালনা করেছেন সুব্রত সঞ্জীব।
যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন নায়ক জসিম
সব মিলিয়ে দুর্ঘটনার কারণে সাময়িক বিশ্রামে থাকলেও কাজের দিক থেকে ব্যস্ত সময়ই পার করছেন খায়রুল বাসার। একের পর এক নাটকের সাফল্য ও নতুন কাজের খবর এই অভিনেতার ক্যারিয়ারে যোগ করছে নতুন মাত্রা।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 





















