শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘লায়ন’ সিনেমায় আর থাকছেন না জিৎ

রায়হান রাফীর সিনেমা ‘লায়ন’ নিয়ে অবশেষে মুখ খুললেন টালিউড অভিনেতা জিৎ। দুই বছর আগে সিনেমাটির ঘোষণা এলেও নানা কারণে এতদিন শুটিং শুরু হয়নি।

এবার জিৎ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই সিনেমায় আর অভিনয় করছেন না তিনি।

২০২৪ সালে জিতের জন্মদিনে ‘লায়ন’ সিনেমার ঘোষণা দেওয়া হয়েছিল। পরে ভারতীয় প্রযোজক শ্যামসুন্দর দে সিনেমাটির খবর নিশ্চিত করেন। বড় বাজেট ও বৃহৎ পরিসরে নির্মাণের পরিকল্পনার কারণে শুটিং শুরুতে দেরি হচ্ছে বলে এর আগে জানিয়েছিলেন নির্মাতা রায়হান রাফী।

তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সিনেমাটি নিয়ে আর কোনো অগ্রগতি দেখা যায়নি।

এদিকে আজ পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। সিনেমাটির প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেতা। প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন সংবাদমাধ্যম ও ইউটিউবারকে সাক্ষাৎকার দিচ্ছেন তিনি।

এমনই এক সাক্ষাৎকারে ‘লায়ন’ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন জিৎ।

সিনেমাটি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে জিৎ বলেন, ‘সিনেমাটি হচ্ছে না। এর পেছনে নানা কারণ আছে। যে প্রযোজক পরিকল্পনা করছিলেন, যাকে ধরেই সিনেমাটি নিয়ে এগোচ্ছিলাম, সে এখন খারাপ সময়ের মধ্যে যাচ্ছে। আর বাংলাদেশ ও ভারতের সম্পর্কটাও খারাপ হয়েছিল।

মাঝখানে বাংলাদেশে যে সরকার এসেছিল, তারা বিষয়টি ঠিকঠাক সামলাতে পারছিল না। যখন একটি বিষয় থেমে যায়, তখন সেটি আবার শুরু করতে অনেক সময় লেগে যায়।

জিৎ জানান, সিনেমাটির কাজ পুনরায় শুরু করতে আগ্রহী ছিলেন নির্মাতা রায়হান রাফী। তবে সেই প্রস্তাবে রাজি হননি তিনি। নিজের সিদ্ধান্তের কথা রাফীকেও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বলে জানান এই অভিনেতা।

‘লায়ন’-এ জিতের সঙ্গে অভিনয় করার কথা ছিল বাংলাদেশের অভিনেতা শরিফুল রাজের। সে সময় রাফী জানিয়েছিলেন, ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হবে সিনেমাটি। বাংলাদেশের একটি প্রযোজনা প্রতিষ্ঠানও এতে যুক্ত হওয়ার কথা ছিল।

তবে জিৎ সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর কথা জানালেও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাননি রায়হান রাফী।

‘লায়ন’ শুটিং ফ্লোরে না গড়ালেও নির্মাণ নিয়ে ব্যস্ত সময় পার করছেন রাফী। মুক্তির অপেক্ষায় রয়েছে তার পরিচালিত সিনেমা ‘আন্ধার’। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার ও তানজিকা আমিনসহ অনেকে। শিগগিরই সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হবে বলে জানা গেছে।

এ ছাড়া আগামী অক্টোবরে শুরু হওয়ার কথা রাফীর ‘সুড়ঙ্গ ২’ সিনেমার শুটিং। আফরান নিশো অভিনীত সিনেমাটি চলতি বছরের ডিসেম্বরে মুক্তির ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘লায়ন’ সিনেমায় আর থাকছেন না জিৎ

প্রকাশিত সময় : ১০:০৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬