শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন বিমানবাহী রণতরিতে নিজেদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭

ইরানের বিরুদ্ধে দীর্ঘ সামরিক অভিযানে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে নৌসদস্যদের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের কয়েকটি সংবাদমাধ্যম।

মেহর নিউজ এজেন্সি ও তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন সাগরে অবস্থান ও টানা মোতায়েনের কারণে রণতরিটিতে দায়িত্ব পালনকারী নৌসদস্যদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছিল।

প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ সময় জাহাজে অবস্থান নিয়ে নৌসদস্যদের অভিযোগ ও অসন্তোষের বিষয়ে কথা বলতে ইউএস সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধানের এক উপদেষ্টা রণতরিটিতে যান। এ সময় ক্ষুব্ধ নৌসদস্যরা তাকে দুয়োধ্বনি দেন এবং পানির বোতল ছুড়ে মারেন।

এরপর একপর্যায়ে নৌসদস্যদের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ধারালো অস্ত্র ও ছুরি ব্যবহারের ফলে হতাহতের ঘটনা ঘটে বলে দাবি করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে ভারত মহাসাগরে অবস্থানরত ইউএসএস আব্রাহাম লিংকন টানা ২৬৩ দিন ধরে মোতায়েন রয়েছে। এর মধ্যে ২০৮ দিনই রণতরিটির সদস্যরা নিরবচ্ছিন্নভাবে সমুদ্রে কাটিয়েছেন।

এই সংঘর্ষের পর রণতরিটির ভেতরে চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে হতাহতের এ দাবির বিষয়ে মার্কিন সামরিক কর্তৃপক্ষের কোনো স্বাধীন নিশ্চিতকরণ বা বিস্তারিত বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মার্কিন বিমানবাহী রণতরিতে নিজেদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭

মার্কিন বিমানবাহী রণতরিতে নিজেদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭

প্রকাশিত সময় : ১০:২২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬