সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনে হামলার ঘটনায় গ্রেপ্তার বলিউড অভিনেত্রী

মুম্বাইয়ে চলন্ত ট্রেনে সংরক্ষিত আসন নিয়ে বচসাকে কেন্দ্র করে আরপিএফের (ভারতীয় রেলওয়ে সুরক্ষা বাহিনী) কর্মীদের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার হলেন বাঙালি মডেল-অভিনেত্রী অন্তরা ব্যানার্জি। আরপিএফ কর্মকর্তাদের অশালীন গালিগালাজ, ব্লেড দিয়ে হামলা, পোশাক খোলার চেষ্টা এবং কামরার জানালার কাচ ভাঙার মতো একাধিক গুরুতর অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে দেশটির রেল পুলিশ।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১২ আগস্ট বাঙালি অভিনেত্রী অন্তরা শুটিংয়ের জন্য সুরাট যাচ্ছিলেন। এ সময় তার কাছে স্লিপার ক্লাসের টিকিট ছিল। অভিযোগ, স্লিপার কোচের টিকিট থাকার পরও অরাবলি এক্সপ্রেসের সংরক্ষিত এসি কোচে ওঠেন তিনি। তখন প্রায় রাত ৯টা থেকে ১০টা ৫০ মিনিটের মতো হবে। বোরিবলি ও ডহানুর মাঝামাঝি এলাকায়।

এঅআইআর অনুযায়ী, এক যাত্রী অন্তরাকে সংরক্ষিত আসন ছেড়ে দেয়ার অনুরোধ করেন। কিন্তু অভিনেত্রী আসন ছাড়তে অসম্মতি জানানোয় ওই যাত্রী বিষয়টি কর্তৃপক্ষ ও আরপিএফকে জানান। তারপর আরপিএফের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর যামিনীকান্ত মিশ্র ও কনস্টেবল রাজেশ কুমার গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। অভিযোগ, আরপিএফ কর্মকর্তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন অন্তরা।

পুলিশের দাবি―এক পর্যায়ে অভিনেত্রী তার গায়ের পোশাক খুলে ফেলেন এবং হাতে একটি ব্লেড নিয়ে আরপিএফ কর্মীদের ভয় দেখাতে থাকেন। এমনকি হাতে থাকা ব্লেড দিয়ে একজন কর্মীকে আঘাতও করেছেন। নিজেও আহত হয়েছেন তিনি। যামিনীকান্ত্র মিশ্রের অভিযোগ, তার পোশাক ও ফোনও নষ্ট করেছেন অন্তরা।

এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় কামরার দরজা বন্ধ করে দেয়া হয়। তখন কামরা থেকে বের হওয়ার জন্য জানালার কাচ ভাঙার চেষ্টা করেন অভিনেত্রী। পরে ডহানু স্টেশনে তাকে ট্রেন থেকে নামিয়ে রেল পুলিশের কাছে তুলে দেয়া হয়। পরদিন বোরিভালি রেল পুলিশ আনুষ্ঠানিকবাবে গ্রেপ্তার দেখায় তাকে।

এদিকে এ ঘটনায় মডেল-অভিনেত্রীর বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেয়া, প্রাণঘাতী অস্ত্রের মাধ্যমে আঘাত করা, নিরাপত্তার জন্য হুমকি দেয়া ও বিশৃঙ্খলা সৃষ্টির মতো একাধিক ধারায় মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরবর্তীতে জামিনে মুক্তি দেয়া হয়েছে তাকে।

উল্লেখ্য, অন্তরার জন্ম ও বেড়ে ওঠা কলকাতায়। ক্যারিয়ারের শুরু মডেলিং এবং ক্লাসিক্যাল ডান্সার হিসেবে। পরবর্তীতে হিন্দি ইন্ডাস্ট্রিতে অভিষেক করেন। ‘গুমরাহ’, ‘সাবধান ইন্ডিয়া’, ‘কসৌটি জিন্দেগি কি’ এবং ‘কবচ ২’-এর মতো জনপ্রিয় হিন্দি মেগা সিরিয়ালে অভিনয় করেছেন। ২০১৪ সালে ‘দ্য শোকিন্স’ এবং ‘ইয়ে হ্যায় ইন্ডিয়া’ সিনেমায়ও অভিনয় করেছেন অন্তরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ট্রেনে হামলার ঘটনায় গ্রেপ্তার বলিউড অভিনেত্রী

প্রকাশিত সময় : ১০:২৬:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬