‘ন ডরাই’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। প্রথম সিনেমাতেই বাজিমাত করেন। রুপালি জগতে পা রেখেই হাতে উঠে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর ‘হাওয়া’, ‘অন্তর্জাল’, ‘দাগি’ সিনেমায় দেখা যায় সুনেরাহকে। বড়পর্দার চেয়ে সুনেরাহ এখন টিভি নাটক নিয়ে অধিক ব্যস্ত সময় পার করছেন।
সাম্প্রতিক সময়ে ‘এটা আমাদেরই গল্প’ নাটকে ‘সায়রা’ চরিত্রে অভিনয় করে তাক লাগিয়েছেন। ধারাবাহিকটির প্রচার শেষ হলেও এখনো পথে-ঘাটে তাকে ‘সায়রা ভাবি’ বলে সম্বোধন করেন ভক্ত-অনুরাগীরা। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও দারুণ সরব সুনেরাহ। কাজের খবর জানানো ছাড়াও নিজের নানা মুহূর্তের অনুভূতি এ মাধ্যমে ভাগ করে নেন এই তারকা। তার এমন কয়েকটি ছবি ও ভাবনা নিয়ে এই প্রতিবেদন

বাঁধভাঙা উচ্ছ্বাসের ছবিটি পোস্ট করে সুনেরা বিনতে কামাল লেখেন—“তোমার আত্মাই তোমার সর্বশ্রেষ্ঠ শিল্পকর্ম।”

মানুষ কোনো কিছু নিয়ে বিরক্ত বা চিন্তিত থাকলে তার চিহ্ন মুখাবয়বে চিত্রিত হয়। নিজের সাদা-কালো ছবিটি পোস্ট করে সে কথাই জানান দিয়েছেন সুনেরাহ। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “অথচ আমি তো ভাবতাম আমি মুখবিকৃত করি না।”

ট্রেনের জানালায় স্থির সুনেরাহ। দৃষ্টি পেরিয়ে গেছে অজানায়। ছবিটির ক্যাপশনে এই অভিনেত্রী লেখেন—“আমাদের জীবনে মানুষ অনেক কারণে আসে, কিন্তু যারা থেকে যায় তাদের সঙ্গে যাত্রাটা সব থেকে সুন্দর হয়।”

রোদ ঝলমলে পরিবেশে নিজেকে ফ্রেম বন্দি করেছেন সুনেরাহ। তবে ছবির ক্যাপশনে কিছু ক্ষোভ ঝেরেছেন এই নায়িকা। সুনেরাহ লিখেছেন, “বিদায় জুলাই। আমি তোমাকে ঘৃণা করি।”

অলস সময়ে সেলফি বন্দি সুনেরাহ। ছবিটির ক্যাপশনে এই অভিনেত্রী লেখেন—“মানুষ আপনাকে ঠিক ততটাই গভীরভাবে বুঝতে বা উপলব্ধি করতে পারে, যতটা গভীরভাবে সে নিজেকে চিনেছে।”

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 





















