বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে বিরোধীদলীয় নেতার অভিনন্দন

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণার পর  মির্জা ফখরুলকে আলিঙ্গনের মাধ্যমে তিনি এ অভিনন্দন জানান।

এছাড়া নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে ডা. শফিকুর রহমান লিখেছেন, আজ ২০ আগস্ট ২০২৬ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। এই নির্বাচনে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমি তাঁকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি।

তিনি আরও লিখেছেন, আগামী দিনগুলোতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে ইনসাফ কায়েম, গণতন্ত্রকে সমুন্নতকরণ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি তাঁর সর্বোচ্চ যোগ্যতা ও প্রজ্ঞাকে কাজে লাগাবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করতে চাই।

55

শেষে ডা. শফিকুর রহমান লেখেন, আমি নবনির্বাচিত রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ২৮৮টি ভোট পেয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর  রাষ্ট্রপতি নির্বাচিত হন। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ নির্বাচনে জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য ভোটার ছিলেন। এর মধ্যে ভোট দিয়েছেন মোট ৩৪৩ জন। এতে মির্জা ফখরুল পেয়েছেন ২৮৮টি ভোট এবং অলি আহমদ পেয়েছেন ৮৮ টি ভোট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে বিরোধীদলীয় নেতার অভিনন্দন

প্রকাশিত সময় : ০৬:৩৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬