বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক প্রেমিক দেবকে খেলা চিঠি শুভশ্রীর

টলিউডের অন্যতম সফল জুটি দেব ও শুভশ্রী। পর্দার পাশাপাশি বাস্তবেও প্রেমের সম্পর্ক ছিল তাদের মধ্যে। তাদের সেই সম্পর্ক ভেঙে যাওয়ায় প্রায় এক যুগ কোনো সিনেমায় একসঙ্গে দেখা যায়নি তাদের। দীর্ঘদিনের মান-অভিমান ভেঙে চলতি বছর নতুন সিনেমার মাধ্যমে আবার জুটি বাঁধেন তারা। আগামী ১৬ অক্টোবরে মুক্তি পাচ্ছে এই জুটির ‘দেশু-৭’। আজ বুধবার ছিল সিনেমাটির শুটিংয়ের শেষ দিন। এ উপলক্ষে দেবের উদ্দেশে একটি খোলা চিঠি লিখেছেন শুভশ্রী। সেখানে নিজের মনের অনেক কথা তুলে ধরেছেন অভিনেত্রী।

শুভশ্রীর চিঠির শুরুটা এরকম, প্রিয় দেব, আজ (বুধবার) ‘দেশু ৭’-এর শুটিংয়ের শেষ দিন। তাই ভাবলাম, আজই কথাগুলো লিখে ফেলি। আমরা দুজনই কমবেশি একই সময়ে আমাদের যাত্রা শুরু করেছিলাম। তবে এবার অভিজ্ঞতাটা ছিল একেবারেই অন্যরকম। কারণ, তোমার প্রথম পরিচালিত সিনেমার অংশ হতে গিয়ে তোমাকে এবং তোমার ভাবনাকে পর্দায় জীবন্ত হয়ে উঠতে দেখেছি। তোমার একেবারে অন্য একটি দিক আবিষ্কার করেছি।

শুভশ্রী জানান, প্রথম দিকে এই সিনেমা নিয়ে দেবের প্রতি ঈর্ষা হলেও শেষ পর্যন্ত খুঁজে পেয়েছেন অনুপ্রেরণা। অভিনেত্রীর ভাষ্য, ‘সত্যি বলতে, শুরুতে তোমার প্রতি একটু ঈর্ষাই হচ্ছিল। পরিচালক হিসেবে তোমার ভিশন দেখে আমি বেশ অবাক হয়েছিলাম। মনে হচ্ছিল, সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করতে করতে চিত্রনাট্য আর নির্মাণ সম্পর্কে এত কিছু শিখে ফেললে কখন? কীভাবে এতটা আয়ত্ত করলে? কিন্তু সিনেমাটির যাত্রা যত এগিয়েছে, ঈর্ষার চেয়ে তোমার প্রতি অনুপ্রেরণাটাই বেশি অনুভব করেছি।

সিনেমাটির অংশ হতে পেরে ভীষণ আনন্দিত উল্লেখ করে অভিনেত্রী লিখেছেন, তোমার সঙ্গে এই যাত্রার অংশ হতে পেরে আমি সত্যিই আনন্দিত। মন থেকে বিশ্বাস করি, ‘দেশু ৭’ মুক্তির পর আমাদের ইন্ডাস্ট্রি একজন নতুন যুগের নির্মাতাকে পাবে; যিনি শুরু থেকে শেষ পর্যন্ত গল্প বলবেন এবং একই সঙ্গে সাধারণ দর্শকদের বিনোদন দিতে জানবেন। তোমাকে নিয়ে আমি গর্বিত। পরিচালক হিসেবে তোমার আগামী দিনের জন্য রইল অনেক শুভকামনা। তুমি দারুণ কিছু করে দেখাবে- এটা নিশ্চিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাবেক প্রেমিক দেবকে খেলা চিঠি শুভশ্রীর

প্রকাশিত সময় : ০৫:৪৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬