রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে বাসচাপায় অটোভ্যান চালকসহ দুইজন নিহত

নাটোরে ঢাকাগামী একটি বাসের চাপায় ব্যাটারিচালিত অটোভ্যানের চালকসহ দুইজন নিহত হয়েছেন। নিহতদের একজন অটোভ্যানচালক ও অপরজন যাত্রী। শনিবার (২২ আগস্ট) দুপুর দেড়টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের হরিশপুর রামাইগাছি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নাটোর সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের বনকুড়ি গ্রামের হাসান আলীর ছেলে অটোভ্যানচালক আবু সাইদ (৪৫) এবং জয়নগর পূর্বপাড়া এলাকার জমশেদের ছেলে সাব্বির (২৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবু সাইদ ও সাব্বির অটোভ্যানে করে হরিশপুরের দিকে যাচ্ছিলেন। পথে হরিশপুর রামাইগাছি ব্রিজ এলাকায় পৌঁছালে রাজশাহী থেকে ঢাকাগামী তাফসির পরিবহনের একটি বাস অটোভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোভ্যানের চালক ও যাত্রী ছিটকে পড়ে বাসের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহত আবু সাইদের ভগ্নিপতি জাহাঙ্গীর বলেন, দুর্ঘটনার কিছুক্ষণ আগেই সাইদের সঙ্গে তার কথা হয়েছিল। ভাড়া খাটার উদ্দেশ্যে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পরই দুর্ঘটনার খবর পান তারা। পরে ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যরা সাইদের মরদেহ শনাক্ত করেন।

নাটোর ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) মো. জাকির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে নাটোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। চালককে আটক করতে অভিযান চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নাটোরে বাসচাপায় অটোভ্যান চালকসহ দুইজন নিহত

প্রকাশিত সময় : ১০:৩০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬