মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় যুব দিবস উপলক্ষে এক আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও যুব প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-রাজনগর ৩ আসনের সংসদ সদস্য মোঃ নেছার আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জোহরা আলাউদ্দিন,
জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মিছবাহুর রহমান, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন।
এছাড়াও সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার 

























