মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে  হনু একাডেমির উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা

মৌলভীবাজার বেকারত্ব দূরীকরণ ও দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে মৌলভীবাজারে হনু একাডেমির যাত্রা সূচিত হলো । মূলত গ্লোবাল ফ্রিল্যান্সার ওয়ার্কার বিনির্মাণের উদ্দেশ্যে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু ।

১লা নভেম্বর (সোমবার) সন্ধ্যায়, মৌলভীবাজার শহরের প্রাণকেন্দ্র চৌমুহনায় হনু একাডেমি কার্যালয়ে দৈনিক তরুণ কণ্ঠ পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি ইমরান খাঁনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের আইন উপদেষ্টা মিজানুর রহমান টিপু ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বেলাল তালুকদার ও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমন ।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আর্তমানবতার সেবায় নিয়োজিত জাতীয় সামাজিক সংগঠন আমার গৌরব ফাউন্ডেশন এর মৌলভীবাজার শাখার আহ্বায়ক মোঃ আলতাফুর রহমান ও সদস্য সচিব এম এ কাইয়ুম সুলতান, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইশরাত জাহান চৌধুরী জুলি ।

এছাড়াও এ সময় প্রতিষ্ঠান সংশ্লিষ্ট আরো অনেকেই উপস্থিত ছিলেন । উল্লেখ্য, ফিতা কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন, ফুল দিয়ে অতিথি বরণ এবং তরুণ উদ্যোক্তা ও হনু একাডেমির পরিচালক চয়ন রাম কাহার এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভার সূচনা হয় ।

এ সময় বক্তারা বলেন, প্রতিবছর দেশের অর্থনীতিতে প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ অর্থ যোগ করছেন এ ফ্রিল্যান্সাররা। প্রযুক্তিগত দিক দিয়ে এখনো অনেকটা পিছিয়ে থেকেও ফ্রিল্যান্সারদের মেধা, শ্রম ও একাগ্রতা দেশকে গৌরবজনক পর্যায়ে নিয়ে এসেছে। তাই আমরা বলতে পারি বেকারত্ব দূরীকরণ ও অর্থনীতিকে শক্তিশালী করতে ফ্রিল্যান্সিং হতে পারে অন্যতম মাধ্যম ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারে  হনু একাডেমির উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা

প্রকাশিত সময় : ০৬:৪১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১