রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নিশোর সঙ্গে জুটি বাঁধছেন বুবলী?

গুঞ্জন উঠেছে ঢাকাই সিনেমায় জুটি বাঁধতে চলেছেন আফরান নিশো এবং শবনম বুবলী। সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনে বুবলীকে এই গুঞ্জনের সত্যতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। নায়িকা সেই প্রশ্নের উত্তর দিয়েছেন, তার আগে ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর সাফল্য এবং নানা তকমা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

শবনম বুবলী বলেন, ‘‘সবাই চাই যে, সব সিনেমা থেকে সবাই লাভবান হোক। সুপারহিট, ব্লকবাস্টার, ইন্ডাস্ট্রি হিট; এগুলো দরকার। এই তকমাগুলো আমাদের সিনেমার জন্য পজেটিভ, ইন্ডাস্ট্রির জন্য পজেটিভ, শিল্পীদের জন্য পজেটিভ। কিন্তু যার প্রোডিসার আছেন, টিম আছেন—তারা অবশ্যই সেটা এক্সপেক্ট করেন। সবাই মিলেমিশে যদি একটা সুন্দর সমাধানে আসা যায় সেটা খুব সহজেই আসলে সম্ভব।’’

ঈদুল আজহা উপলক্ষে নির্মিত কোনো সিনেমায় আফরান নিশোর সঙ্গে শবনম বুবলী জুটি বাঁধছেন কিনা? সাংবাদিকদের করা এমন প্রশ্নের উত্তরে বুবলী বলেন, ‘‘আমরা এখনও রোজার ঈদের সিনেমার মুডেই আছি। সামনে সিনমা কখন কার সঙ্গে আসবে, আমার মনে হয় সেটা টিম থেকে বা প্রোডাকশন হাউস থেকে বলে দেবে।’’— বুবলী এই গুঞ্জনকে যেমন উড়িয়ে দেননি আবার সরাসরি হ্যাঁ-ও বলেননি। সুতরাং সত্য জানতে আরও অপেক্ষা করতে হবে বুবলী ও নিশো ভক্তদের।

এই নায়িকা জানান, তিনি এখন ‘জংলি’ মুডে আছেন। আছেন ‘বরবাদ’ মুডেও।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নিশোর সঙ্গে জুটি বাঁধছেন বুবলী?

প্রকাশিত সময় : ০১:৪৫:২৪ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫