শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লাউয়াছড়া বনে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল কালনী এক্সপ্রেস

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ায় অল্পের জন্য ঢাকাগামী কালনী এক্সপ্রেস বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে কালনী এক্সপ্রেস ট্রেনটি লাউয়াছড়া বনে পৌঁছালে হেলে পড়া একটি গাছের সাথে ধাক্কা লাগে। ওই ধাক্কায় ট্রেনের লোকোমোটিভ ইঞ্জিনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়রা জানায়, প্রচণ্ড বৃষ্টিপাতে লাউয়াছড়া বনের ভেতর রেল লাইনের উপর একটি বড় গাছ হেলে পড়ে। এসময় বনের ভেতর দিয়ে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি অতিক্রমকালে হেলেপড়া গাছটির সাথে ধাক্কা লাগে। গাছের সাথে ধাক্কায় ট্রেনের লোকোমেটিভ ইঞ্জিনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের ম্যানেজার সাখাওয়াত হোসেন বলেন, ‘‘গাছের সাথে ধাক্কা লেগে লোকোমেটিভ ইঞ্জিনের সামনের অংশ বাঁকা হয়ে গেছে। তবে বড় ধরণের কোন ক্ষয়ক্ষতি হয়নি। ট্রেনটি বাকা অংশ নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।’’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লাউয়াছড়া বনে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল কালনী এক্সপ্রেস

প্রকাশিত সময় : ০৫:০০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫