প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসারের প্রচেষ্টায় মৌলভীবাজারের কুলাউড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে ২০টি ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে । প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার (২) মোহাম্মদ আবু জাফর রাজুর প্রচেষ্টায় মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্হাপন প্রকল্প (২য় পর্যায়ে) ২০ টি স্কুল,কলেজ ও মাদ্রাসায় ল্যাব স্থাপনের জন্য নির্বাচিত হয়েছে ।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার ২ আবু জাফর রাজু শেখ রাসেল ডিজিটাল ল্যাবের জন্য নির্বাচিত প্রতিষ্ঠান সমূহে, শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্হাপনের জন্য গত জুন ২০২১ খ্রিঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর নিকট একটি পত্র প্রেরণ করেন । পত্রে তিনি কুলাউড়া উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ডিজিটাল ল্যাব না থাকার কারণে মানসম্মত শিক্ষা ব্যবস্হা পরিচালনা সম্ভব হচ্ছেনা। কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ডিজিটাল ল্যাব স্হাপন হলে যুগোপযোগী শিক্ষার মান বৃদ্ধি পাবে বলে পত্রে উল্লেখ করেন ।
শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের জন্য নির্বাচিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নাম । বাবনিয়া হাসিমপুর নিজামিয়া দাখিল মাদ্রাসা, কানিহাটি উচ্চ বিদ্যালয়, তেলিবিল উচ্চ বিদ্যালয়, শ্রীপুর উচ্চ বিদ্যালয়, ভূকশিমইল স্কুল এ্যান্ড কলেজ, টিলাগাঁও এ. এন উচ্চ বিদ্যালয়, কর্মধা উচ্চ বিদ্যালয়, বরমচাল উচ্চ বিদ্যালয়, সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়, জালালাবাদ উচ্চ বিদ্যালয়, অগ্রণী উচ্চ বিদ্যালয়, রাতগাঁও উচ্চ বিদ্যালয়,ভাটেরা স্কুল এ্যান্ড কলেজ, নয়াবাজার কে সি উচ্চ বিদ্যালয়, নবীগঞ্জ উচ্চ বিদ্যালয়, সিংগুর উচ্চ বিদ্যালয়, শাহ্ জালাল উচ্চ বিদ্যালয়, চৌধুরী বাজার কাউছিয়া দাখিল মাদ্রাসা, হিংগাজিয়া সিনিয়র মাদ্রাসা । এসব শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপনের জন্য নির্বাচিত হয়েছে ।
এছাড়াও বড়লেখা উপজেলায় ৬ টি, জুড়ী উপজেলায় ৫ টি,মৌলভীবাজার সদরে ১০ টি,রাজনগরে ৫ টি,কমলগঞ্জে ৬ টি ও শ্রীমঙ্গলে ৮ টি শিক্ষা প্রতিষ্ঠান শেখ রাসেল ডিজিটাল ল্যাবের জন্য নির্বাচিত হয়েছে । এদিকে কুলাউড়া উপজেলায় সবচেয়ে বেশি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্হাপনের জন্য নির্বাচিত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী সহ প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার ২ মোহাম্মদ আবু জাফর রাজুকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন কুলাউড়া উপজেলার সর্বস্তরের জনসাধারণ।

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার 

























