রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে অজ্ঞাত রোগে মধ্যবয়সী এক নারীর মৃত্যু হয়েছে। গত বুধবার (২৮ জানুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে গত ১৪ জানুয়ারি চিকিৎসার জন্য ওই হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল।
এদিকে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে পারেননি রোগীর স্বজনেরা।
কী রোগে ওই নারী মারা গেছেন তা নিশ্চিত করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষও।
ওই নারী নওগাঁ জেলার বাসিন্দা।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্র জানায়, মারা যাওয়া ওই নারীর জ্বর, মাথাব্যাথা, খিঁচুনি, বমিভাবের মতো উপসর্গ ছিল, যা নিপাহ ভাইরাসে আক্রান্তের লক্ষণ।
রোগ শনাক্তে এরইমধ্যে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) অনুসন্ধান শুরু করেছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম বলেন, আইইডিসিআর রোগীর নমুনা সংগ্রহ করেছে। পরীক্ষার ফল না পাওয়া পর্যন্ত রোগের ধরন সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।

রায়হান রোহানঃ 
























