বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শাহবাগ ব্লকেড ইনকিলাব মঞ্চের

জাতিসংঘের অধীনে শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে আন্দোলনরত নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এতে ওই এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার পর শাহবাগে অবস্থান নেন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা ‘হাদি তোমায় দেখা যায়, ইনকিলাবের পতাকায়’, ‘কে বলেরে হাদি নাই, হাদি সারা বাংলায়’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’, ‘তুমি কে আমি কে, হাদি-হাদি’, ‘তুমি কে আমি কে, জাবির-জাবির’, ‘ব্লকেড ব্লকেড, শাহবাগ ব্লকেড’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এর আগে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে ইনকিলাব মঞ্চের পদযাত্রা শুরু হলে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

বিকাল ৩টা ৫০ মিনিটের দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে ‘যমুনা’ অভিমুখে যাওয়ার সময় পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশ বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে।

সংঘর্ষের এই ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিচার নিশ্চিতের দাবিতে শাহবাগে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন নেতাকর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

শাহবাগ ব্লকেড ইনকিলাব মঞ্চের

প্রকাশিত সময় : ১১:০০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬