সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে প্রেমিকার বাবার মামলায় যাবজ্জীবন রায়, এলাকাবাসীর মানববন্ধন

জামালপুরের মেলান্দহে প্রেমিকার বাবার দায়ের করা অপহরণ মামলায় প্রেমিক যুবক আপেল মিয়ার যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের সামনে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় বাসিন্দা, সহপাঠী ও স্বজনরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা জানান, মেলান্দহ উপজেলার ছবিলাপুর এলাকার বাসিন্দা প্রেমিক আপেল মিয়া ও প্রেমিকা নাবিলা একই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং তাঁদের বাড়ি পাশাপাশি। এ সময় তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২১ সালে তারা পালিয়ে বিয়ে করেন বলে দাবি করেন স্বজনরা। কয়েকদিন পর মেয়ের বাবা লাল মিয়া তাঁদের ধরে এনে আপেলকে মারধর করেন এবং তাঁর নামে অপহরণের মামলা দায়ের করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। কিছুদিন কারাগারে থাকার পর তিনি জামিনে মুক্ত হন। এদিকে মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়া হয়। দীর্ঘ পাঁচ বছর বিচার প্রক্রিয়া শেষে গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করা হয়।

মানববন্ধনে সহপাঠীরা অভিযোগ করেন,’ এটি প্রেমঘটিত বিষয় হলেও প্রভাব খাটিয়ে অপহরণের মামলা করা হয়েছে। তারা রায় প্রত্যাখ্যান করে আপেল মিয়ার মুক্তি দাবি করেন।,

সাজাপ্রাপ্তের খালা ইসরাত জাহান অনন্য দাবি করেন,’দুজনের সম্মতিতেই বিয়ে হয়েছিল। পরে জোরপূর্বক তালাক নেওয়া হয়। পরবর্তীতে তাঁদের পরিবারকে এলাকা থেকে উচ্ছেদ করা হয় এবং পরিবারের সদস্যদের ওপর ব্যাপক মারধর করা হয়। দীর্ঘদিন পর এই মামলায় আদালত যে রায় দিয়েছে, তা আমরা মানি না। পাশাপাশি তিনি মেয়ের বাবা লাল মিয়ার বিচারের দাবি জানান।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আসামির উপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানার রায় দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জামালপুরে প্রেমিকার বাবার মামলায় যাবজ্জীবন রায়, এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশিত সময় : ১০:৩৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬