বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সকালে মাথাব্যথা হওয়ার কারণ

অনেক সময় সকালে ঘুম থেকে উঠেই শুরু হয় মাথাব্যথা। প্রচন্ড যন্ত্রণার সাথে থাকে বমি বমি ভাব। এদিকে, সারা দিন প্রচুর কাজ। তাই বিরক্তিরও কারণ হয়ে দাঁড়ায় এই মাথাব্যথা। সাধারণত ডিহাইড্রেশন, ক্লান্তি, হজমের সমস্যা, স্ট্রেসসহ নানা কারণে হয় এটি। তবে এর সমাধান আছে। একটু সচেতন থাকলেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আসুন জেনে নেই, সকালবেলায় মাথাব্যথা হওয়ার কারণগুলো সম্পর্কে।

১। কম ঘুম
আপনার যদি পর্যাপ্ত ঘুম না হয় তাহলে আপনার ফাইট হরমোন চাঙ্গা হবে, ফলে আপনার হৃদস্পন্দন বেড়ে যাবে, রক্তচাপ  ও  স্ট্রেস বৃদ্ধি পাবে এবং মাথাব্যথা হবে। শরীরের কাজ স্বাভাবিকভাবে হওয়ার জন্য পর্যাপ্ত ঘুম প্রয়োজন।

২। অতিরিক্ত কফি পান
আপনি যদি প্রচুর কফি গ্রহণ করেন এবং এর কারণে যদি আপনার পর্যাপ্ত ঘুম না হয় তাহলে  আপনার সকালের মাথাব্যথা হতে পারে। আপনি যদি কফিতে আসক্ত হন তাহলে আপনার ক্যাফেইন হেডএক হওয়া খুবই স্বাভাবিক।

৩। প্রচুর অ্যালকোহল পান করা
রাতে যদি অত্যধিক অ্যালকোহল পান করা হয় তাহলে সকালে মাথাব্যথা হতে পারে। এমনকি সামান্য ড্রিংক করলেও আপনার ডিহাইড্রেশন হতে পারে, মস্তিষ্কের রক্তপ্রবাহ কমে যায় এবং মাথাব্যথা বৃদ্ধি করে।

৪। অনেক বেশি ঘুম
প্রতিদিন একজন ব্যক্তির ৭-৮ ঘন্টা ঘুমানো প্রয়োজন। কিন্তু এর চেয়ে বেশি অর্থাৎ ৯ ঘন্টার বেশি ঘুমালে মাথাব্যথা হতে পারে। অতিরিক্ত ঘুমের ফলে মস্তিষ্কের সেরোটোনিনের মাত্রা কমে যায় বলে মস্তিস্কে রক্ত প্রবাহ কমে যায় এবং মাথাব্যথা সৃষ্টি হয়।

৫। বিষণ্ণতা
দিনের যেকোন সময় হতে পারে বিষণ্ণতাজনিত মাথাব্যথা, তবে সকালবেলায় বেশি হতে দেখা যায়। বিষণ্ণতা ঘুম এবং ঘুমের রুটিনকে নষ্ট করে দিতে পারে। অনেক বেশি বিষণ্ণতার ফলে মাথাব্যথা হয়।

৬। ভালো অনুভবের হরমোন কমে গেলে
যদি আপনার ভালো অনুভব করার হরমোনের উৎপাদন কমে যায় তাহলে আপনার মর্নিং হেডএক হতে পারে। নিম্নমাত্রার এন্ডরফিন, সেরেটোনিন এর মাত্রার উপর প্রভাব ফেলতে পারে। এর ফলে মস্তিষ্কের রক্ত প্রবাহ কমে যায় বলে মাথা ব্যথা হয়।
সূত্র: দ্যা হেলথ সাইট

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সকালে মাথাব্যথা হওয়ার কারণ

প্রকাশিত সময় : ১১:৪৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬