বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাবিতে শিবিরের ‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবিতে ছাত্রদলের দেয়াল লিখন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেয়াল লিখন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

ছাত্রদল জানিয়েছে, আজকে চার-পাঁচটি জায়গায় দেয়াল লিখন কর্মসূচি করা হবে। পর্যায়ক্রমে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় তাদের কর্মসূচি চলবে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার চট্টগ্রামের সরকারি সিটি কলেজে গ্রাফিতিতে ‘ছাত্র’ শব্দ মুছে ‘গুপ্ত’ শব্দ লেখা নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুই দফায় এ সংঘর্ষ চলে। এতে অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে উভয়পক্ষ।

বুধবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগার সংলগ্ন প্রাচীরে দেয়াল লিখনের মাধ্যমে তাদের কর্মসূচি শুরু হয়।

এ সময় তারা দেয়ালে লাল ও কালো রঙ দিয়ে ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই’ লেখেন।

দেয়াল লিখন কর্মসূচিতে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, একাত্তরের রাজাকার বাহিনীরা জুলাই পরবর্তী সময়ে নিজেদের ইসলামিক সংগঠন হিসেবে দাবি করছে। তারা গুপ্ত রাজনীতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। আজকে দেয়াল লিখনের মাধ্যমে তাদের গুপ্ত রাজনীতি থেকে বের হয়ে সুষ্ঠু ধারায় প্রকাশ্যে রাজনীতি করার আহ্বান জানাচ্ছি।

এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরকে কোনো ধরনের গুপ্ত রাজনীতি করার সুযোগ না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যদি এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির গুপ্ত রাজনীতি চালায়, আমরা সেটা সাংগঠনিক এবং আইনগতভাবে প্রতিরোধ করব।

কর্মসূচিতে সংগঠনটির সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম বলেন, জামায়াত শিবিরের গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে আমরা আজকে লাল কালি দিয়ে দেয়াল লিখন করছি। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কোনো ধরনের গুপ্ত রাজনীতি হতে দেব না। যদি তারা গুপ্ত রাজনীতি থেকে বিরত না থাকে তাহলে সরকার থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানাব। আমরা চাই তারা সুষ্ঠু ধারায় বাংলাদেশপন্থি রাজনীতি করুক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

রাবিতে শিবিরের ‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবিতে ছাত্রদলের দেয়াল লিখন

প্রকাশিত সময় : ১০:৪৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬