বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যাস্বুলেন্সে ছিল এক লাশ, দুর্ঘটনায় বেড়ে হলো ৩

পাবনার আতাইকুলা থানা এলাকায় মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ঢাকা-পাবনা মহাসড়কের আতাইকুলার সড়াডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অ্যাম্বুলেন্সে থাকা লাশের স্বজন বুলু খাতুন এবং অ্যাম্বুলেন্সের চালক রাজ শেখ (৩০)। রাজ শেখ পাবনা পৌর এলাকার উত্তর শালগাড়ীর জামাল শেখের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে পাবনার মাধপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান রহমান জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে থেকে কেয়া নামের এক কিশোরীর মরদেহ নিয়ে পাবনার সাঁথিয়ায় বাড়িতে ফিরছিলেন স্বজনরা। এসময় বিপরীত দিক থেকে আসা পাবনা এক্সপ্রেস নামের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে কেয়ার নানী বুলু খাতুন ও অ্যাম্বুলেন্সের চালক রাজ ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, নিহত দুজন এবং অ্যাম্বুলেন্সে থাকা মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্স এবং বাস উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

অ্যাস্বুলেন্সে ছিল এক লাশ, দুর্ঘটনায় বেড়ে হলো ৩

প্রকাশিত সময় : ১১:৫৯:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬