মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গান থেকে দূরে যাচ্ছেন আরিয়ানা

শারীরিক গঠন নিয়ে তীব্র কটাক্ষ এবং মিডিয়ার মাত্রাতিরিক্ত নজরদারিতে অতিষ্ঠ হয়ে পেশাগত জীবন থেকে সাময়িক বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন পপস্টার আরিয়ানা গ্র্যান্ডে। চলমান বিশ্বসংগীত সফর ‘ইটারনাল সানশাইন ট্যুর’ শেষেই লাইমলাইট ও গ্ল্যামার জগৎ থেকে পুরোপুরি নিজেকে গুটিয়ে নেবেন ৩৩ বছর বয়সী এই গ্র্যামিজয়ী গায়িকা।

আরিয়ানার মুখপাত্র মার্কিন সংবাদমাধ্যমের কাছে এক অফিসিয়াল বিবৃতিতে তার এই বিরতিতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বিবৃতিতে জানানো হয়েছে, ৪১টি শো-সংবলিত এই ইটারনাল সানশাইন ট্যুরের চূড়ান্ত পর্ব হিসেবে লন্ডনের ওটু অ্যারেনায় টানা ১০ রাত পারফর্ম করবেন আরিয়ানা। আগামী ১ সেপ্টেম্বর এই কনসার্ট শেষ হওয়ার পরপরই অনির্দিষ্টকালের জন্য পাবলিক লাইফ বা জনসম্মুখ থেকে বিদায় নেবেন তিনি।

এমনকি আগামী গ্রীষ্মে লন্ডনের বিখ্যাত ‘ওয়েস্ট অ্যান্ড’ থিয়েটারে ‘সান্ডে ইন দ্য পার্ক উইথ জর্জ’ নাটকে অভিনয় করার কথা থাকলেও, তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের কথা ভেবে সেই প্রজেক্ট থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছেন এই পপ তারকা।

গত একটি বছর আরিয়ানার জন্য অত্যন্ত ব্যস্ত ও মানসিক ধকলের ছিল। তার বহুল আলোচিত সিনেমা ‘উইকেড’-এর প্রচারণা, অষ্টম স্টুডিও অ্যালবাম ‘পেটাল’ রিলিজ, দীর্ঘ তিন বছরের প্রেমের বিচ্ছেদ—সব মিলিয়ে খবরের শিরোনামে ছিলেন তিনি। তবে সবচেয়ে বড় আঘাত এসেছে নেটিজেনদের ক্রমাগত ট্রলিং ও বডি-শেমিং থেকে। গত বছর ‘উইকেড: ফর গুড’-এর প্রচারণার সময় আরিয়ানা, সিনথিয়া এরিভো ও মিশেল ইয়োর অতিরিক্ত ওজন হ্রাস পাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুৎসিত চর্চা শুরু হয়।

এ ছাড়া ‘উইকেড’ সিনেমার সহ-শিল্পী ইথান স্লেটারের সঙ্গে সম্প্রতি বিচ্ছেদ এবং কনসার্টে তার কালজয়ী গান ‘থ্যাংক ইউ, নেক্সট’-এর লিরিক্স বদলে ফেলা নিয়েও নেটদুনিয়ায় তাকে তোপের মুখে পড়তে হয়। টানা সমালোচনার জবাবে নিজের নতুন অ্যালবাম ‘পেটাল’-এর একটি গানে কটাক্ষকারীদের উদ্দেশে আরিয়ানা গেয়েছেন— ‘তোমাদের এই ফালতু মুখরোচক আলোচনা থেকেও আমার পকেটে লাখ লাখ ডলার আসছে। তোমরা আমাকে ভালোবাসতেও ঘৃণা করো!’

নিজের মানসিক শান্তি রক্ষা করতে এবং নতুন করে নিজেকে গুছিয়ে নিতেই আরিয়ানা এই যথাযথ ও প্রাপ্য বিরতির পথ বেছে নিয়েছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গান থেকে দূরে যাচ্ছেন আরিয়ানা

প্রকাশিত সময় : ১১:১৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬