বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গভবন থেকে বিদায় নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম বঙ্গভবনে তার শেষ অফিস সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে এক আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনার মাধ্যমে তিনি রাষ্ট্রপতির কার্যালয় ত্যাগ করেন।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশের নতুন (২৩তম) রাষ্ট্রপতি শপথ নিতে যাচ্ছেন। তার দায়িত্ব গ্রহণের প্রাক্কালেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবন ছাড়লেন।

এর আগে গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া ও শুক্রবারের শপথ গ্রহণ অনুষ্ঠানকে সামনে রেখে তিনি বঙ্গভবন ত্যাগ করেন।

বিদায় নেওয়ার আগে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) তাকে গার্ড অব অনার প্রদান করে। এসময় বঙ্গভবনের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বিদায় জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বঙ্গভবন থেকে বিদায় নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

প্রকাশিত সময় : ০৫:৩৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬