বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। অন্যদিকে অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হলেও তিনি জাতীয় সংসদের সদস্য নন। রাষ্ট্রপতি নির্বাচনে কেবল সংসদ সদস্যরাই ভোট দিতে পারেন। ফলে প্রার্থী হয়েও নিজের ভোটটি দেওয়ার সুযোগ পাননি অলি আহমদ।
ভোটের ফল ঘোষণার মধ্য দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচিত হওয়ার বিষয়টি চূড়ান্ত হলো।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























