গোয়ায় বাস করেন অর্জুন-গ্যাব্রিয়েল। সেখানেই ভারতীয় সময় ৪টার দিকে দেশটির আইনমতে বিয়ে সারেন তারা। তবে সাদামাটা ছিল তাদের কাগজ-কলমে বাঁধা পড়ার মুহূর্ত। কারও পরনে ছিল না বিয়ের পোশাক। এরইমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে অর্জুন-গ্যাব্রিয়েলের বিয়ের ছবি।
গ্যাব্রিয়েল দক্ষিণ আফ্রিকার মডেল। ২০১৮ সালে হৃদয়ঘটিত সম্পর্কে জড়ান দুজন। ২০১৯ সালে প্রাক্তন স্ত্রী মেহর জেসিয়ার সঙ্গে দাম্পত্য জীবনে ইতি টানেন অর্জুন। প্রথম স্ত্রীর সঙ্গে লেনাদেনা চুকানোর কয়েক মাস পরই গ্যাব্রিয়েলার কোলে আসে অভিনেতার প্রথম সন্তান অ্যারিক। তার তিন বছর পর দ্বিতীয় সন্তান আরব আসে এ জুটির ঘরে। তবে কাগজে কলমে বাঁধা ছিলেন না এতদিন। এবার সে পথে হাঁটলেন।
অর্জুনকে সবশেষ দেখা গেছে ধুরন্ধর সিনেমায়। দুই পর্বেই ছিলেন তিনি। প্রথম পর্বে তার চরিত্রের দৈর্ঘ্য অল্প হলেও সিক্যুয়েলে বিস্তর সময় পেয়েছেন। সিনেমা দুটি করে প্রশংসিত হয়েছেন অভিনেতা। এবার অনুরাগীদের দিলেন আরও এক সুখবর।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 





















