শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধীদলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ খাঁন

একজন স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ জন সংসদ সদস্য কান্নাকাটি করছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খাঁন লেখেন, সংসদে বিএনপির আরও এমপি যদি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের মতো বক্তব্য দেওয়া শুরু করেন, তাহলে বিরোধী দলের সদস্যরা ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি, আমরা আর খেলবো না’ বলা শুরু করবেন।

তিনি বলেন, ছায়া প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ ঘোষণার পর আজ প্রথমবার সংসদে গেছেন জামায়াতে ইসলামীর আমির। তার সংসদে উপস্থিতিকে ঘিরে বিরোধী দলের এমপিরা একযোগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের বিরোধিতা করছেন বলেও মন্তব্য করেন তিনি।

রাশেদ খাঁনের ভাষ্য, বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীকে কথা বলতে দিতে চাইছেন না এবং অনেকে দাঁড়িয়ে যাচ্ছেন। তবে সরকারি দলের এমপিরা এ সময় ভদ্রতা দেখিয়েছেন। তারা চাইলে জামায়াতের আমিরের বক্তব্যের সময় হইচই করে পরিস্থিতি উত্তপ্ত করতে পারতেন, কিন্তু বিএনপি ক্ষমতায় থাকায় তাদের দায়িত্বশীল আচরণ করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে তিনি আরও বলেন, বিরোধী দলের সদস্যদের বেশি যুক্তিতর্ক দিয়ে থামানোর প্রয়োজন নেই। অযৌক্তিক কিছু বললেও তাদের বলতে দেওয়া উচিত। বলতে বলতেই তারা শিখবেন বলেও মন্তব্য করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধীদলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ খাঁন

প্রকাশিত সময় : ১১:১৮:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬