সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দলের নাম ভাঙিয়ে চলা লোকদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে: রিজভী

বিএনপির নেতা-কর্মীদের অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থেকে গঠনমূলক কাজে যুক্ত হয়ে দলকে আরও শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, দলের মধ্যে হয়ত দুই-একজন অনৈতিক কর্মকাণ্ডে থাকতে পারেন, তাদের বলব, ৫ আগস্টের পর থেকে দেখেছেন আমাদের চেয়ারম্যান কত শক্ত হাতে, যারা দলের নাম ভাঙিয়ে অপকর্মে যুক্ত ছিলেন, তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিয়েছেন।

আজ সোমবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘কেউ অনৈতিক কাজ করবেন না। গঠনমূলক কাজে থাকবেন এবং দলকে শক্তিশালী করবেন, যাতে নেতাকর্মীরা জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করতে পারে।’

দলের সাংগঠনিক কর্মকাণ্ড প্রসঙ্গে রিজভী বলেন, বিএনপির চেয়ারম্যানের নির্দেশনায় চলমান সাংগঠনিক কার্যক্রম সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন করাই তার প্রধান দায়িত্ব। দলকে সুসংগঠিত করার প্রক্রিয়া যথাযথভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপি জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে এবং তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে। তার ঘোষিত কর্মসূচিগুলো জনগণের স্বার্থ ও মানবকল্যাণকে কেন্দ্র করে নেওয়া হয়েছে। সামাজিক সুরক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের উদ্যোগগুলো যথাযথভাবে বাস্তবায়নে নেতা-কর্মীদের সহযোগিতা করতে হবে।

রিজভী বলেন, নেতা-কর্মীরা সরকারের জনকল্যাণমূলক পদক্ষেপগুলো জনগণের কাছে তুলে ধরবেন এবং তাদের সঙ্গে সম্পৃক্ত থাকবেন। জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ থাকলে অনৈতিক কর্মকাণ্ডের সুযোগ কমে যাবে। জনস্বার্থের বাইরে বিএনপি কোনো কাজ করবে না বলেও তিনি মন্তব্য করেন।

বিএনপির জনপ্রিয়তার কারণ প্রসঙ্গে তিনি বলেন, দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জনকল্যাণ, নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন উদ্যোগ বিএনপিকে জনগণের কাছে জনপ্রিয় করেছে। তারেক রহমানও সেই ধারাবাহিকতায় নতুন কর্মসূচি বাস্তবায়ন করছেন বলে দাবি করেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, দলীয় প্রতীকে নির্বাচন না হওয়ায় স্থানীয় পর্যায়ে ইউনিয়ন, উপজেলা ও জেলা নেতারা যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন।

বিএনপির জনপ্রিয়তা নিয়ে তিনি বলেন, বিভিন্ন অপপ্রচার ও ষড়যন্ত্রের মধ্যেও জরিপে দলটির জনপ্রিয়তা ৫৪ থেকে ৫৬ শতাংশের মধ্যে রয়েছে বলে তিনি দাবি করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জনপ্রিয়তা ৬৫ থেকে ৬৬ শতাংশ বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল ৪১ কোটি টাকায় বিক্রি

দলের নাম ভাঙিয়ে চলা লোকদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে: রিজভী

প্রকাশিত সময় : ০৯:৫২:১৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬