বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নির্মল বায়ু নিশ্চিতের দাবি

ন্যায্য জ্বালানি রূপান্তর ত্বরান্বিত করে নির্মল বায়ু নিশ্চিত করা, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর দাবিতে রাজশাহীতে আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে জাস্ট এনার্জি ট্রানজিশন বাংলাদেশ (জেটনেট-বিডি) ও পরিবর্তনের যৌথ উদ্যোগে রোববার (৬ সেপ্টেম্বর) রাজশাহীর পঞ্চবটি এলাকায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নারী অধিকারকর্মী, উন্নয়নকর্মী, আদিবাসী নেত্রী, যুব অধিকারকর্মী, কৃষি উদ্যোক্তা ও শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের নারী বিষয়ক সম্পাদক সাবিত্রী হেমরম, উন্নয়নকর্মী হাসিবুল হাসান, যুব অধিকারকর্মী রনি রায়, কৃষি উদ্যোক্তা লিয়াকত আলী এবং পরিবর্তনের পরিচালক রাশেদ রিপন।

বক্তারা বলেন, দেশের বিদ্যুতের প্রয়োজন রয়েছে। তবে বিদ্যুতের চাহিদা পূরণের নামে দূষিত বায়ু গ্রহণযোগ্য নয়। বায়ুদূষণ কমাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে হবে।

তারা আরও বলেন, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে হবে। দেশের জ্বালানি চাহিদা পূরণে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে দূষণমুক্ত জ্বালানি ব্যবস্থার প্রসারের মাধ্যমে নির্মল বায়ুর বাংলাদেশ গড়ে তুলতে হবে।

মানববন্ধন থেকে বক্তারা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, জ্বালানি খাতে ন্যায্য রূপান্তর নিশ্চিত এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নির্মল বায়ু নিশ্চিতের দাবি

প্রকাশিত সময় : ০৫:৪৬:০৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬