বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

  • রায়হান রোহানঃ
  • প্রকাশিত সময় : ০৯:৫৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের আমন্ত্রণে নৈশভোজে অংশ নিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন। বুধবার (১৬ সেপ্টেম্বর) নগরী গ্র‍্যান্ড রিভারভিউ হোটেলে আয়োজিত নৈশভোজে অংশগ্রহণ করেন তিনি। এ সময় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুককে ফুলেল শুভেচ্ছা জানান এবং শুভেচ্ছা স্মারক উপহার দেন।

এ সময় তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের গত ১০০ দিনের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও বিভিন্ন উদ্যোগের ওপর প্রকাশিত বই ব্রিটিশ হাইকমিশনারের হাতে তুলে দেন।

নৈশভোজে রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, নগর ব্যবস্থাপনা এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

প্রকাশিত সময় : ০৯:৫৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬