সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওটিতে পাভেলকে এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলতে দেখা যায়। ভিডিওটির বিভিন্ন দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য করছেন ব্যবহারকারীরা।
পাভেলের ভাষ্য, ওই নারীর সঙ্গে তাঁর সম্পর্ক বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ এবং বিষয়টি একান্তই ব্যক্তিগত। তবে ওই নারীর পরিচয় বা তিনি শোবিজ অঙ্গনের কেউ কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অভিনেতা।
যেভাবে পরিচিতি পান পাভেল
তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে অভিনয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় তাঁর। পরে কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান।
এরপর একই নির্মাতার ‘ফিমেল ১’, ‘ফিমেল ২’, ‘স্ট্যাটাস’, ‘হোটেল রিল্যাক্স’ ও ‘হাউ সুইট’সহ বিভিন্ন নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয় করেছেন পাভেল।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 
























