বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভাংচুরে ক্ষতিগ্রস্ত রাজশাহী রেল স্টেশন পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী মিনু

  • রায়হান রোহানঃ
  • প্রকাশিত সময় : ০৯:৫৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ০
সাম্প্রতিক ভাংচুরে ক্ষতিগ্রস্ত রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে স্টেশনের সার্বিক কার্যক্রম, যাত্রীসেবার মান এবং অবকাঠামোগত পরিস্থিতি দেখেন তিনি। এ সময় তিনি স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্ম, টিকেট কাউন্টার, ভাংগাচোরা জিনিসপত্র, ওয়েটিং রুম এবং প্যাসেঞ্জার লাউঞ্জ ঘুরে দেখেন।
​পরিদর্শনকালে মন্ত্রী বলেন, রাজশাহী রেলওয়ে স্টেশন যারা ভাংচুর করেছে, তদন্ত সাপেক্ষ তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন অন্যায়কারীকে ছাড় দেয়া হবে না।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের এমপি মোহাম্মদ শফিকুল হক মিলন, সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, আরডিএর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম প্রকৌশলী আহম্মদ হোসেন মাসুম, মহানগর বিএনপির সহসভাপতি নজরুল হুদা ও ওয়ালিউল হক রানা।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভাংচুরে ক্ষতিগ্রস্ত রাজশাহী রেল স্টেশন পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী মিনু

ভাংচুরে ক্ষতিগ্রস্ত রাজশাহী রেল স্টেশন পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী মিনু

প্রকাশিত সময় : ০৯:৫৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬