শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আটলান্টিক মহাসাগরে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

কানাডার অন্টারিওভিত্তিক ল্যাটিটিউড এয়ার অ্যাম্বুলেন্সের বিমান ‘হার্টবিট ১০৪ মেডিভ্যাক’ আটলান্টিক মহাসাগরে বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা ছয় আরোহীর সবাই নিহত হয়েছেন।

বারমুডা থেকে যুক্তরাষ্ট্রের বোস্টনের উদ্দেশে যাত্রা করা বিমানটি নিখোঁজ হওয়ার পর প্রায় ৬৬ ঘণ্টা ধরে ব্যাপক অনুসন্ধান চালায় যুক্তরাষ্ট্রের উপকূলরক্ষী বাহিনী।

শেষ পর্যন্ত ন্যান্টাকেটের উপকূল থেকে প্রায় ২০ মাইল দক্ষিণে বিমানের ধ্বংসাবশেষের একটি বড় অংশ পাওয়া যায়। এরপর উদ্ধার ও অনুসন্ধান অভিযান স্থগিত করে কর্তৃপক্ষ।

গত শনিবার (৩ অক্টোবর) ল্যাটিটিউড এয়ার অ্যাম্বুলেন্স পরিচালিত ‘হার্টবিট ১০৪’ বিমানটি বারমুডার এলএফ ওয়েড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে উড্ডয়ন করে। যাত্রাপথে বিমানটি বৈদ্যুতিক সমস্যার কথা জানায়। এরপর অল্প সময়ের মধ্যে বিমানটির উচ্চতায় ব্যাপক পরিবর্তন দেখা যায় এবং বিমানটি দ্রুত নিচে নেমে আসে। পরে বিমানটির সঙ্গে বেতার যোগাযোগ ও অবস্থানসংক্রান্ত তথ্য পাওয়া বন্ধ হয়ে যায়।

বিমানটিতে ল্যাটিটিউড এয়ার অ্যাম্বুলেন্সের চারজন কর্মী, চিকিৎসার জন্য যাওয়া একজন রোগী এবং রোগীর একজন স্বজন ছিলেন। নিহত ছয়জনের মধ্যে চারজন কানাডিয়ান এবং দুজন বারমুডার নাগরিক। কানাডিয়ান চারজন হলেন- পাইলট ফিলিপ গ্রেগরি চিল্ডারহোস, সহকারী কো-পাইলট থমাস হেনরি ফারকুহার, উড্ডয়ন-সেবিকা সারা জেন প্যাটন এবং শ্বাস-প্রশ্বাস চিকিৎসাবিষয়ক কর্মী জোলিন বেথ ওয়্যার। বারমুডার দুই নাগরিক হলেন ৬৬ বছর বয়সী মেরিলিন লাভোন বিন এবং তার ৪১ বছর বয়সী ছেলে সার্জিও ওয়েন লটিমোর।

তথ্যসূত্র: সিবিসি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আটলান্টিক মহাসাগরে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

প্রকাশিত সময় : ০৯:১২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬