রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, আয়াসসহ চারজনের বিরুদ্ধে মামলা

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সাম্প্রদায়িক উসকানি দেওয়ার অভিযোগে আয়াসসহ চারজনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) আসামিদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হবে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আ ন ম আয়াস (২৯), মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমি (২৭)।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান।

তিনি জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সাম্প্রদায়িক উসকানি দেওয়ার অভিযোগে আয়াসসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করে আজ আদালতে পাঠানো হবে।

এর আগে, শনিবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াসসহ চারজন আটক হয়েছিলেন।

গত ৫ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এরপর ফুটপাতের দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়। পরে পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ফুটপাতে নতুন ডাস্টবিন স্থাপন, পথচারীদের বিশ্রামের জন্য বেঞ্চ নির্মাণ এবং সীমানা প্রাচীর সংস্কার করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, আয়াসসহ চারজনের বিরুদ্ধে মামলা

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, আয়াসসহ চারজনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত সময় : ০৬:২০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬