রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাফেজ হিরাকে বিমানবন্দরে সংবর্ধনা দেবে ধর্ম মন্ত্রণালয়

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা ২০২৬-এ প্রথম স্থান অর্জন করেছে ঢাকার মিরপুর-১-এ অবস্থিত মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামীর কৃতী শিক্ষার্থী হাফেজ ইহতেশামুল হক হিরা। আগামীকাল (১২ অক্টোবর) সোমবার দেশে ফেরার কথা রয়েছে হাফেজ হিরার।

বিমানবন্দরে তাকে সংবর্ধনা দেবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। তার এ সাফল্যে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব খান শাহানুর আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে ইহতেশামুল হক হিরা।

আগামীকাল সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর তাকে সংবর্ধনা দেওয়া হবে।
এদিকে, হিরার মাদরাসা মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার পক্ষ থেকে জানানো হয়েছে, সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ধর্মমন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হাফেজ হিরাকে বিমানবন্দরে সংবর্ধনা দেবে ধর্ম মন্ত্রণালয়

প্রকাশিত সময় : ০৯:১৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬