বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক মন্ত্রী রেজাউল করিমের বাড়িতে আগুন

পিরোজপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ও পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আ শ ম রেজাউল করিমের নাজিরপুরের গ্রামের বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার মাটিভাঙা ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় তার একটি বাড়িতে হামলা চালানো হয় এবং সন্ধ্যায় নাজিরপুর উপজেলা সদরে অবস্থিত তার অন্য একটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি দল নাজিরপুর উপজেলার তারাবুনিয়া গ্রামে শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে হামলা চালায়। পরে সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদরে অবস্থিত তার অন্য একটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। এ ঘটনায় দুই বাড়ির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে নাজিরপুর থানার ওসি তরিকুল ইসলাম জানান, কে বা কারা বাড়িটিতে আগুন ধরিয়ে দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে হামলা এবং অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলে ইতিমধ্যে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে বিক্ষুব্ধ  জনতা এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাবেক মন্ত্রী রেজাউল করিমের বাড়িতে আগুন

প্রকাশিত সময় : ০৯:৪১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬