শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশজুড়ে সহিংসতা-নাশকতা, নিহত ৪

রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, বাস ও ট্রেনে অগ্নিসংযোগ, পুলিশের গাড়িতে হামলা, সড়ক অবরোধ এবং ফাঁকা গুলির ঘটনায় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় উদ্বেগ ছড়িয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত থেকে বুধবার (১৮ নভেম্বর) রাত পর্যন্ত অন্তত ২১ জেলায় সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় চারজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন বিএনপির নেতাকর্মী এবং একজন বাসের হেলপার।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে নড়াইলের কালিয়া উপজেলায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিলে হামলার ঘটনা ঘটে। এতে উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিন ও জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা নিহত হন। তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।

এর আগে মঙ্গলবার রাতে ফরিদপুরের ভাঙ্গায় হামলায় উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা (৩৪) নিহত হন। অন্যদিকে পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসে আগুন দেওয়ার ঘটনায় ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে মারা যান বাসের হেলপার সিয়াম (২৫)।

পুলিশ ও গোয়েন্দা সংস্থার সূত্র বলছে, আগামী ডিসেম্বর ঘিরে বড় ধরনের সহিংসতার পরিকল্পনার তথ্য রয়েছে তাদের কাছে। নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে নাশকতার ছক কষছেন বলে গোয়েন্দাদের দাবি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার আশঙ্কাও করছেন কর্মকর্তারা। এ কারণে রাজধানীসহ সারা দেশে গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, পিরোজপুর, রংপুর, কুমিল্লা, মেহেরপুর, হবিগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, খুলনা, রাজশাহী, ফরিদপুর, চট্টগ্রাম, টাঙ্গাইল, দিনাজপুর, নড়াইল, কক্সবাজার ও নাটোরসহ বিভিন্ন জেলায় ককটেল বিস্ফোরণ, যানবাহনে আগুন, সংঘর্ষ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এ ছাড়া গ্রামীণ ব্যাংকের একাধিক কার্যালয়েও অগ্নিসংযোগ করা হয়েছে।

পিরোজপুরের ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে বুধবার ভোর ৪টার দিকে বাহক পরিবহন ও লিসা পরিবহনের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পর বাহক পরিবহনের বাস থেকে হেলপার সিয়ামের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। তিনি বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। সিয়াম বরিশালের বাবুগঞ্জ উপজেলার ইদিলকাঠি গ্রামের কবির হোসেনের ছেলে। ভান্ডারিয়া থানার ওসি দেওয়ান জগলুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

ফরিদপুরের ভাঙ্গার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় মঙ্গলবার রাতে হামলায় নিহত হন কৃষক দলের নেতা রাজু মোল্লা। একই সময় বিএনপির কার্যালয়ে ভাঙচুর এবং তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া, কোর্ট এলাকা, লঞ্চঘাট, কাঁচাবাজার মোড়, পুলিশ লাইন ও বেদগ্রামে বুধবার সন্ধ্যার পর মোটরসাইকেলে মহড়া দেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। তাঁদের হাতে রামদা, চাপাতিসহ দেশীয় অস্ত্র ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু খানের নেতৃত্বে লঞ্চঘাট এলাকায় স্লোগান দেওয়ার অভিযোগও রয়েছে।

একই সময়ে গোপালগঞ্জ-২ আসনের বিএনপির সংসদ সদস্য ডা. কে এম বাবরের মালিকানাধীন আরব জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুর চালানো হয়। হামলাকারীরা হাসপাতালের প্যাথলজি, অভ্যর্থনাকক্ষ ও সংসদ সদস্যের ব্যক্তিগত কক্ষ ভাঙচুর করে আসবাবপত্রে আগুন দেয়। এ সময় হাসপাতালে প্রসূতি, সদ্য অস্ত্রোপচার হওয়া রোগী ও নবজাতকসহ অনেক রোগী ভর্তি ছিলেন। আতঙ্কের মধ্যে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন স্বজনেরা। হামলার সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

কুমিল্লা নগরের রামঘাট ও মুন্সেফবাড়ি এলাকায় আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয় এবং সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়ি ও ব্যক্তিগত কার্যালয়ে আবারও আগুন দেওয়া হয়। টানা তৃতীয়বারের মতো এসব স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল।

নাটোরের গুরুদাসপুরে বিএনপির কার্যালয় লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি স্টাফ বাস এবং রূপগঞ্জে দুটি বাসে আগুন দেওয়া হয়। রূপগঞ্জে গুলির শব্দ শোনার দাবিও করেছেন স্থানীয়রা।

রাজশাহীর বনলতা আবাসিক এলাকায় গ্রামীণ ব্যাংকের জোনাল ও এরিয়া অফিসের নিচতলায় দুটি ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটে। এতে ভবনের কাচ ও জানালা ভেঙে যায়। হবিগঞ্জের নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়া হয়। তবে ভেতরে থাকা নিরাপত্তাকর্মীর কোনো ক্ষতি হয়নি।

খুলনার লবণচরা এলাকায় একটি মুদি দোকান ও যুব উন্নয়ন সংঘের কার্যালয় পুড়ে গেছে। বুধবার রাতে জেলা জজ আদালত ভবনের নিচতলায় একটি ককটেল নিক্ষেপ করা হলেও সেটি বিস্ফোরিত হয়নি। চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি নেতা আমিনুর রহমান চৌধুরীর বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। এর আগে নগরের মুরাদপুরে ট্রাফিক পুলিশ বক্সেও আগুন দেওয়া হয়।

যশোরে গত এক সপ্তাহে গ্রামীণ ব্যাংকের চারটি শাখায় অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সর্বশেষ বাঘারপাড়ার নারকেলবাড়িয়া কেন্দ্রে আগুন দেওয়া হয়। নেত্রকোনার বারহাট্টায় বিএনপির কার্যালয় ও পাশের একটি লাকড়ির দোকান পুড়ে যায়। টাঙ্গাইলের বাসাইল ও দেলদুয়ারে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দেওয়া হয়। বগুড়ার মাটিডালিতে সদর উপজেলা পরিষদের সামনে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

রংপুরে ১০ ঘণ্টার ব্যবধানে দুটি বাসে আগুন দেওয়া হয়। বুধবার ভোরে পর্যটনপাড়ায় একটি মিনিবাস এবং দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে গ্যারেজে রাখা আরেকটি বাস পুড়ে যায়। এসব ঘটনার পর রংপুর-ঢাকা ও রংপুর-দিনাজপুর মহাসড়কে বাস চলাচল কমে গেছে।

নেত্রকোনার বারহাট্টা ও ঠাকুরাকোনা স্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় মঙ্গলবার রাতে কালভার্টের ওপর রেললাইনে আগুন দেওয়া হয়। একই রাতে অতিথপুর রেলস্টেশনেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দুই স্থানে আগুন দেওয়ার দৃশ্য দেখা গেছে।

নিরাপত্তার কারণ দেখিয়ে খুলনা থেকে পদ্মা সেতু হয়ে চলাচলকারী বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রেখেছে বাস মালিক সমিতি। গোপালগঞ্জ হয়ে বরিশালগামী বাসও চলছে না। এতে ঢাকা-খুলনা ও চট্টগ্রাম-কক্সবাজার রুটের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

আওয়ামী লীগের ঘোষিত ১৯ নভেম্বরের সর্বাত্মক লকডাউন কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে। গোয়েন্দা সূত্রের দাবি, কর্মসূচিকে কেন্দ্র করে যানবাহন, সরকারি স্থাপনা, রাজনৈতিক দলের কার্যালয় এবং নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পরিকল্পনার তথ্য পাওয়া গেছে।

এ ছাড়া পোশাকশ্রমিকদের আন্দোলনে অনুপ্রবেশ করে পরিস্থিতি অস্থিতিশীল করার আশঙ্কাও করছেন গোয়েন্দারা। সম্ভাব্য নাশকতা ঠেকাতে গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক, পরিবহনকেন্দ্র ও ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দেশজুড়ে সহিংসতা-নাশকতা, নিহত ৪

প্রকাশিত সময় : ০১:৩৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬