সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রিটেনে শিশুদের জন্য ফাইজারের টিকা অনুমোদন

ফাইজার–বায়োএনটেকের করোনা টিকা ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য আগামী মাস থেকে ব্যবহারের অনুমোদন দিয়েছে ব্রিটেন। এটিই শিশুদের জন্য অনুমোদন পাওয়া প্রথম টিকা।
শুক্রবার এ অনুমোদন দেয় ব্রিটেনের মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি। এর আগে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এ টিকার অনুমোদন দেয়।

ব্রিটেনের মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি এর প্রধান জুন রায়ান বলেন, চলতি সপ্তাহেই আমরা ১২-১৫ বছর বয়স্কদের দেহে পরীক্ষা (হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়াল) করে দেখেছি। তাদের দেহে ফাইজারের টিকা পুরোপুরি নিরাপদ।

তিনি আরো বলেন, এ টিকা সুরক্ষা, গুণগত মান ও কার্যকারিতার প্রত্যাশা পূরণ করেছে। বাচ্চাদের এ টিকার দুটি ডোজ দিলে করোনা রোধ করা যাবে।

এদিকে যুক্তরাষ্ট্রে এরই মধ্যে শিশুদের ফাইজারের টিকা দেয়া শুরু হয়েছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে এ মাস থেকেই শিশুদের টিকা দেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ব্রিটেনে শিশুদের জন্য ফাইজারের টিকা অনুমোদন

প্রকাশিত সময় : ০৫:৪৮:১৬ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১