মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক সঙ্গে তিন সন্তান প্রসব

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই প্রথম একটি ট্রিপলেট ডেলিভারি (একই সঙ্গে তিনটি সন্তান প্রসব) হয়েছে। নবজাতক তিনজনই ছেলে এবং তারা সকলেই সুস্থ রয়েছেন বলে স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায় এবং শ্রীমঙ্গল হাসপাতালে একসাথে ৩টি সন্তান প্রসব এটি প্রথম।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, গত ২৪ ঘন্টায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১৪ টি নরমাল ডেলিভারি এবং সিজারিয়ান সেকশনের মাধ্যমে মোট ১৭টি সুস্থ বাচ্চা প্রসব হয়েছে।
স্বাভাবিকভাবে একসাথে তিন সন্তান প্রসব করান গাইনী বিশেজ্ঞ ডা. রোকসানা পারভীন।
এছাড়াও গত নভেম্বর মাসের নরমাল ডেলিভারি এবং সিজারিয়ান সেকশনের দিক দিয়ে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সারা বাংলাদেশে সপ্তম হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক সঙ্গে তিন সন্তান প্রসব

প্রকাশিত সময় : ০৮:২৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১