শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৪০২ দিন পর ক্রিকেটে ফিরলেন মাশরাফি

অবশেষে বিপিএলের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন বাংলাদেশের সফলতম ওয়ানডে ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে মিনিস্টার ঢাকার চতুর্থ ম্যাচে প্রথমবারের মতো মাঠে নামছেন দেশের ইতিহাসের সফলতম এ অধিনায়ক।

বর্তমানে তার নামের পেছনে সংসদ সদস্যের তকমাও রয়েছে। চোট সমস্যা এবং নানা জটিলতায় দীর্ঘদিন ধরে ২২ গজের বাইরে ছিলেন মাশরাফি বিন মুর্তজা।

দিনের হিসাবে টাইগার পেসারের মাঠের বাইরে থাকার সংখ্যাটা ৪০২ দিনের। সর্বশেষ ২০২০ সালের ১৮ ডিসেম্বর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছিলেন মাশরাফি। মাঝে ২০২১ সালে কোনো ম্যাচই খেলা হয়নি তার। এবার ৪০২ দিন পর বিপিএলের মঞ্চে বল হাতে ফিরলেন এ তারকা পেসার। চোটের কারণে ঢাকার হয়ে প্রথম তিন ম্যাচে তাকে মাঠে দেখা যায়নি।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) সিলেট সানরাইজার্সের বিপক্ষে ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে ঢাকা। অর্থাৎ মাশরাফিকে বোলিংয়ে দেখার জন্য দ্বিতীয় ইনিংসের অপেক্ষায় থাকতে হবে তার ভক্ত-সমর্থকদের।

এর আগে ক্যারিয়ারের শুরুতে ২০০১ সালের ডিসেম্বর থেকে ২০০৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৪০৮ দিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে মাশরাফিকে দূরে থাকতে হয়েছিল। মাঝে ২০০২ সালে কোনো ম্যাচ খেলেননি তিনি।

সিলেট সানরাইজার্স একাদশ: মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, সানজামুল ইসলাম, মুক্তার আলি, তাসকিন আহমেদ, লিন্ডল সিমনস, রবি বোপারা ও কলিন ইনগ্রাম।মিনিস্টার ঢাকা একাদশ: তামিম ইকবাল, মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), জহুরুল ইসলাম, নাইম শেখ, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আন্দ্রে রাসেল, শুভাগত হোম চৌধুরী, ইসুরু উদানা, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন, হাসান মুরাদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

৪০২ দিন পর ক্রিকেটে ফিরলেন মাশরাফি

প্রকাশিত সময় : ০৩:৫৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২