রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনে সামরিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র-ফ্রান্স

রাশিয়ার হামলার মধ্যে ইউক্রেনে সামরিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।

ইউক্রেনকে ‘তাৎক্ষণিক সামরিক সহায়তা’ হিসাবে ৬০০ মিলিয়ন ডলার পর্যন্ত সহায়তা প্রদানের একটি আদেশের অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেনকে নির্দেশ দেওয়া হয়েছে যে, তারা আইনের কোনো বিধানের তোয়াক্কা না করেই ২৫০ মিলিয়ন ডলার পর্যন্ত ‘ইউক্রেনকে অবিলম্বে সামরিক সহায়তা’ প্রদান করবে।

আদেশে আরও বলা হয়েছে, ‘প্রতিরক্ষা বিভাগের প্রতিরক্ষা নিবন্ধ এবং পরিষেবা এবং সামরিক শিক্ষা ও প্রশিক্ষণে আরও ৩৫০ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে।’

এদিকে রাশিয়ার সেনাদের অগ্রযাত্রার মধ্যে ফ্রান্স ইউক্রেনে অস্ত্র ও সরঞ্জাম পাঠাচ্ছে

জেলেনস্কি এক টুইটে বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে শনিবার সকালে কথা বলার মাধ্যমে কূটনৈতিক ফ্রন্টলাইনে নতুন দিন শুরু হয়েছে। যুদ্ধবিরোধী জোট কাজ করছে।

এদিকে শনিবার ম্যাক্রোঁ একটি ভিডিও পোস্ট করে বলেন, ‘যুদ্ধ স্থায়ী হবে—আমাদের অবশ্যই এ জন্য প্রস্তুত হতে হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ইউক্রেনে সামরিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র-ফ্রান্স

প্রকাশিত সময় : ০৩:০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২