বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কিংবদন্তি শেন ওয়ার্ন আর নেই

অস্ট্রেলিয়ার কিংবদন্তি রড মার্শের মৃত্যুর শোক না কাটতেই এলো আরেক দুঃসংবাদ। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন আরেক কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। তার বয়স হয়েছিল ৫২ বছর। ফক্স ক্রিকেট এ বিষয়টি নিশ্চিত করেছে।

ফক্স ক্রিকেট আরও জানিয়েছে, শেন ওয়ার্নের মৃত্যু হয়েছে থাইল্যান্ডের কোহসামুইতে। ওয়ার্নের ম্যানজেম্যান্টের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, শেন ওয়ার্নকে তার ভিলায় নিঃসাড় অবস্থায় পাওয়া যায়। এরপর মেডিকেল টিমের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে আর বাঁচানো যায়নি। ওয়ার্নের পরিবারের পক্ষ থেকে তাদের গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করা যাচ্ছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কিংবদন্তি শেন ওয়ার্ন আর নেই

প্রকাশিত সময় : ১০:৩৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২