মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের আগেই চুক্তিপত্র, যা লেখা আছে

বিয়ের আগেই চুক্তিপত্র, যা লেখা আছে

দিনে অন্তত তিনবার তাকে ‘আই লভ ইউ’ বলতে হবে। বিয়ের আগে হবু স্বামীর জন্য এমনই একটি চুক্তিপত্র তৈরি করে শোরগোল ফেলে দিয়েছেন এক কনে। স্বামী কী করতে পারবেন, কী পারবেন না চুক্তিপত্রে সে কথাও বলা হয়েছে। ‘মেকআপ বাই ভূমিকা সাজ’ নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সেই ভিডিও শেয়ার করা হয়েছে।

ভিডিওতে কনের হাতে একটি খাম দেখা যাচ্ছে। তাতে বড় বড় ইংরাজি হরফে ‘কনফিডেনশিয়াল’ কথাটি লেখা রয়েছে। কনেকে কেউ একজন জিজ্ঞাসা করছেন, ওই খামে কী রয়েছে। কনে ধীরে ধীরে খামের ভিতর থেকে চুক্তিপত্রটি বার করেন। সেই চুক্তিপত্রের উপর লেখা ‘করণ এবং হরষুর লভ এগ্রিমেন্ট’। বরের নাম করণ। তার জন্যই এই চুক্তিপত্র বানিয়েছেন কনে হরষু।
 
চুক্তিপত্রে যা লেখা রয়েছে, বিয়ের আগে এমন চুক্তি কখনো কেউ শুনেছে কি না বা এমন চুক্তি আগে কখনো কেউ করেছে কিনা তা নিয়ে সন্দেহ আছে। তবে হরষু কিন্তু পাকাপাকিভাবেই বিষয়টি সাজিয়ে রেখেছিলেন।

হবু বরের জন্য চুক্তিপত্রে হরষু যে পাঁচটি বিষয় লিখেছেন সেগুলি হলো—

১ প্রতিরাতে স্ত্রীর সঙ্গে গান গাইতে হবে
২ প্রতিদিন অন্তত তিনবার ‘আই লভ ইউ’ বলতে হবে
৩ স্ত্রীকে ছাড়া বোনলেস চিকেন খাওয়া চলবে না
৪ কোনো কথার প্রেক্ষিতে ‘তোমার দিব্যি দিয়ে বলছি’, এটা বলার পর সত্যি কথাটাই বলতে হবে।
৫ আমৃত্যু স্ত্রীকে ভালোবেসে যেতে হবে

হরষুর এই চুক্তিপত্র নিয়ে নেটদুনিয়ায় বিপুল চর্চা হচ্ছে। কেউ পক্ষে কেউ আবার এমন চুক্তির বিপক্ষে রায় দিয়েছেন।

সূত্র: আনন্দবাজার

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিয়ের আগেই চুক্তিপত্র, যা লেখা আছে

প্রকাশিত সময় : ০৮:০৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২