বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে ফের করোনা নিয়ে উদ্বেগ, বুধবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে মোদির বৈঠক

ভারত জুড়ে আবার করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজধানী দিল্লিতে নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১,০৮৩ জন। মৃত্যু হয়েছে একজনের।

সোমবার ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানায়, করোনা পরিস্থিতি বিবেচনায় মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার ভার্চুয়ালি সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন মোদী। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ এ নিয়ে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন।

রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানেও করোনা নিয়ে মোদি দেশবাসীকে সতর্ক করেন। সামনেই উৎসব-পার্বণের সময়। পর পর রয়েছে ঈদ, অক্ষয় তৃতীয়া, বুদ্ধ পূর্ণিমা। তাই সবাইকে মুখে মাস্ক পরা এবং শারীরিক দূরত্ববিধি মেনে চলার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, উৎসবের আনন্দের মধ্যেও করোনাকে ভুললে চলবে না।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২,৫২৭ জন। সব মিলিয়ে দেশটিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৫,০৭৯ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৩ জনের। করোনা থেকে সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ।তথ্য অনুযায়ী, দিল্লি, মুম্বাইয়ের মতো মেট্রো শহরে আবার বাড়ছে সংক্রমণ। এই পরিস্থিতিতে দিল্লিতে আবার মুখে মাস্ক পরায় কড়াকড়ি আনা হচ্ছে। শারীরিক দূরত্ববিধি মেনে চলার পরামর্শ দিয়েছে প্রশাসন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভারতে ফের করোনা নিয়ে উদ্বেগ, বুধবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে মোদির বৈঠক

প্রকাশিত সময় : ০৪:০৩:২২ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২